বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘পাঠান টু’তে কী চমক দেখাবেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৫৭

গত বছর ‘পাঠান টু’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ খান। বহুদিনের খরা কেটে বছরের প্রথম ছবিই হয় সুপারহিট। দীর্ঘ বিরতির পর যেন পাঠানের মতোই আগমন ঘটে তাঁর। বিশ্বজুড়ে ‘পাঠান’-এর আয় ছিল এক হাজার কোটি রুপির বেশি। ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ।


ছবির শেষটা দেখে অনেকেই ধারণা করেছিলেন ‘পাঠান টু’ আসছে। এবার সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।


সত্যি সত্যিই ‘পাঠান টু’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ‘কিং খান’। এটি হতে চলেছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি।


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত বছর ছবি মুক্তির পরই ‘পাঠান’কে একটি বড় ও একক ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করার সিদ্ধান্ত নেন আদিত্য ও শাহরুখ।


তখন থেকেই শুরু হয় ছবিটির কাজ। দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন আদিত্য চোপড়া। চিত্রনাট্য পছন্দ হয়েছে শাহরুখেরও। ছবিতে মূল হিরোর চরিত্রে থাকবেন বরাবরের মতোই কিং খান। গুপ্তচর হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন তিনি। থাকবে আরও বেশি অ্যাকশন দৃশ্য। ছবিতে অতিথি চরিত্রে থাকবেন সালমান খানও।


চলতি বছরের শেষে ‘পাঠান’-এর দ্বিতীয় কিস্তির শুটিং শুরু করবেন প্রযোজক আদিত্য চোপড়া। যেখানে ভবিষ্যতের জন্য ‘টাইগার ভার্সেস পাঠান’ চলচ্চিত্রেরও কিছু অংশও দেখানো হবে। থাকবে ‘টাইগার’ ও ‘পাঠান’-এর লড়াইয়ের দৃশ্য।

‘পাঠান টু’র পরপরই দুই খানের ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে। ছবির মূল আকর্ষণ, অতিথি চরিত্র নয়, পূর্ণদৈর্ঘ্য চরিত্রে দুই খানকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এই খবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। যদিও নিজের পরবর্তী সিনেমার নাম এখনো ঘোষণা করেননি কিং খান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর