শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিপিএল নিয়ে হাথুরু: সার্কাসের মতো লাগে, খেলা দেখলে টিভি বন্ধ করে দিই

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৮

বিপিএল নিয়ে নানা প্রশ্ন আছে। সেটা বোর্ডকর্তা থেকে খেলোয়াড়—সবার মধ্যে। এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কোচ কোনো রাখঢাক না রেখেই বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনের রিমোটের বাটন চাপতে চাপতে বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!



স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টির দক্ষতা বাড়াতেই শুরু করা হয়েছিল বিপিএল। তবে লঙ্কান এই কোচের মতে, বিপিএলের মাধ্যমে সেটা হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপর।

বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না, এই প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’


বিপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার পুরো মৌসুম খেলছেন না। এই যেমন বাবর আজম, তিনি রংপুরের হয়ে এবারের বিপিএল খেলেছেন। তবে পিএসএল খেলতে ৭ ফেব্রুয়ারিতেই বিপিএল ছেড়েছেন। অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আজ বিপিএলে আসছেন ডেভিড মিলার। এমন অনেকেই বিপিএলে আছেন আসা-যাওয়ার মধ্যে। হাথুরুসিংহের কাছে এটা একটা সার্কাসের মতো।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’



হাথুরুসিংহে এরপর যোগ করেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা...বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’

এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ স্পিনারও খেলতে পেরেছেন পাঁচটি ম্যাচ। হয়তো এসব কারণেই নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চাইছেন বাংলাদেশ কোচ, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর