বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কালীগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ পারুলী নদীতে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৪

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ ২০ ঘণ্টা পর মিলেছে পারুলী নদীতে। ওই শিক্ষার্থীর নাম তাওহীদ শিকদার (১৩)। সে নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নাজরানা বিভাগের শিক্ষার্থী ছিল। পরিবারের দাবি, এটা হত্যাকাণ্ড। তাওহীদ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউসার শিকদারের ছেলে।

 ২১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন এলাকার পারুলী নদী থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
মা সাজেদা বেগম জানান, আমার এই অবুঝ শিশুকে শত্রুরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল থেকে তাওহীদকে মাদ্রাসা ও আশপাশে খুঁজে পাওয়া যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ওই ছাত্রের পরিবারকে জানায়। বুধবার সকালে স্থানীয়রা মাদ্রাসা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নরুন বুন্দা টেক সংলগ্ন নির্জন এলাকার পারুলী নদীতে একটি লাশ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়ে। তাওহীদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর