বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উড়াল সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ডুয়েট শিক্ষকসহ দুজন নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৯

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় উড়াল সড়কের উপর বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে।

 

নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা রামকৃঞ্চ সাহা (৪২) ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা পাঠাও রাইডার দিদার হোসেন (৩৮)।

ডুয়েটের সাবেক ছাত্র মইনুল ইসলাম জানান, রামকৃঞ্চ সাহা ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে পাঠাও রাইডারে করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি (নং-ঢাকা মেট্রো ল-৩৫-৩৪১৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী উড়াল সড়কে এসে পৌছলে গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহণের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

সঙ্গে সঙ্গে তারা দুজন উড়াল সড়কের ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল এবং ঘাতক বাসটি উদ্ধার করে ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর