শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বান্দরবানে যান চলাচল বন্ধ করে দিল সশস্ত্র সংগঠন কেএনএফ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৩৬

বান্দরবানের রুমা-থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। রোববার সকালে অস্ত্রশস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নেমে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।

 

জনপ্রতিনিধি ও স্থানীয়দের তথ্যমতে, রুমা উপজেলার রিজুকপাড়া এলাকায় গত ১৩ ফেব্রুয়ারি কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে মারমা সম্প্রদায়ের যুবক উহ্লা চিং (৩৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পর দিন রুমা বাজারে প্রতিবাদ কর্মসূচি শেষে বম জনগোষ্ঠীর পাড়ায় মারমা জনগোষ্ঠীরা হামলা চালায়। হেডম্যান থামখাম বমসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিন দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেয় সশস্ত্র সংগঠন কেএনএফ। তবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে রোববার সকাল থেকে রুমা ও থানচি উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে কেএনএফ সন্ত্রাসীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর