বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৩৩

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ দ্বিতীয় দিন। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা অংশগ্রহণ করেছেন এ পর্বের ইজতেমায়। এ পর্বে শনিবার সকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

 

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু হলো। এর মধ্যে ইজতেমা ময়দানে ৬ জন এবং ময়দানে আসার পথে ১ মুসল্লি মারা যান।

 শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮)। তার খিত্তা নম্বর ছিল ১১, খুঁটি নম্বর ছিল ৫৬০৭।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 ১১ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর