বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চট্টগ্রামে বইমেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪০

চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ২৩ দিনব্যাপী বইমেলাকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এদিকে আজ (৭ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে সিআরবি শিরীষতলা এলাকায় বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে চসিক। এতে উপস্থিত থাকার কথা রয়েছে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর।


অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার  বলেন, সিআরবিতে বইমেলায় ব্যাপক লোকসমাগম হতে পারে। এবার বীর মুক্তিযোদ্ধা কর্নার ও বঙ্গবন্ধু কর্নারের পাশাপাশি বড় পরিসরে শিশু কর্নার করা হচ্ছে। এবার ১৩৫টি স্টল থাকছে, এর মধ্যে ঢাকার স্টল রয়েছে প্রায় ৬০টি।

আয়োজকরা জানান, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে বইমেলার সমাপনী।
চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর