শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ২৭ জেলায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৪:১৫

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ২৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে।

আটটি বিভাগের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগে ঢাকা জেলা বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়নি।

১০ ডিগ্রির নিচে তাপমাত্রার ২৭ জেলা হলো—

ঢাকা বিভাগ : টাঙ্গাইল ৮ দশমিক ৫, ফরিদপুর ৭ দশমিক ৫, মাদারীপুর ৮ দশমিক ৩, গোপালগঞ্জ ৭ দশমিক ৮, কিশোরগঞ্জের নিকলি ৮ দশমিক ৬।

রাজশাহী বিভাগ : রাজশাহী ৭ দশমিক ৮, ঈশ্বরদী ৮, বগুড়া ৯, নওগাঁর বদলগাছী ৯, সিরাজগঞ্জের তাড়াশ ৮ দশমিক ৪।

রংপুর বিভাগ : রংপুর ৯ দশমিক ৬, দিনাজপুর ৮ দশমিক ৪, নীলফামারির সৈয়দপুর ৮ দশমিক ৬, পঞ্চগড়ের তেঁতুলিয়া ৭ দশমিক ১, নীলফামারির ডিমলায় ৮ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাট ৭ দশমিক৫।

সিলেট বিভাগ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৯ দশমিক ২।

চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রামের সীতাকুণ্ড ৯ দশমিক ৪, কুমিল্লা ৯ দশমিক ৯।

খুলনা বিভাগ : খুলনা ৯ দশমিক ৪, সাতক্ষীরা ৯ দশমিক ৫, যশোর ৮ দশমিক ৬, কুষ্টিয়ার কুমারখালী ৯।

বরিশাল বিভাগ : বরিশাল ৮ দশমিক ৪, ভোলা ৯ দশমিক ৫।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ বহাল থাকবে। নির্দেশ অনুয়ায়ী সোমবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় ১৪ জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর