বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যুক্তরাজ্যে ‘ইশা’র আঘাত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:৪৫

শক্তিশালী ঝড় ‘ঈশা’র কবলে পড়েছে যুক্তরাজ্য। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইছে প্রবল বাতাস। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত উঠছে।

উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় বিদ্যুৎ নেই। ফলে হাজার হাজার মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ঝড়ের কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

ইশার প্রভাবে গতকাল রোববার স্কটল্যান্ডের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইংল্যান্ডের কিছু স্থানেও গণপরিবহন বন্ধ হয়ে যায়। উড়োহাজাজের অনেক ফ্লাইট বাতিল করা হয়, অনেকগুলো দেরি হয়। এতে করে পরিবহন পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।


উত্তর স্কটল্যান্ডের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ দিয়েছিল আবহাওয়া দপ্তর। এরপর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে শক্তিশালী ঝোড়ো বাতাসের জন্য ‘অ্যাম্বার সতর্কতা’ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ অব্যাহত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের পর ঈশা নবম ঝড়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর