বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৫:৫১

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দনবার্তায় চেক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আমি গভীরভাবে মূল্যায়ন করি। আমি বিশ্বাস করি, আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার করার কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে শেখ হাসিনাকে লেখা চিঠিতে তাঁর দেশের আগ্রহের কথা জানিয়েছেন চেক প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার উদ্দেশে পেত্র ফিয়ালা আরও লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার সব কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।’


এর আগে বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ‘বেলারুশ প্রজাতন্ত্র সরকার ও আমার পক্ষ থেকে আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনার উদ্দেশে রোমান গোলভচেঙ্কো লিখেছেন, আপনার নেতৃত্ব ও দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এই বিজয় নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর