বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কাজের চাপে নুসরাতের সঙ্গে রোমান্স করার সুযোগ পাচ্ছেন না যশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৭:১০

‘কাজের চাপে সব রোমান্স হারিয়ে গেছে’, নতুন ছবি ‘সেন্টিমেন্টাল’-এর প্রচারের ফাঁকে এমন মন্তব্য করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত।

গত ১৯ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত-নুসরাত জাহান অভিনীত এবং প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’। প্রযোজনা সংস্থার তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির প্রিমিয়ারে ছিল তারকার চাঁদের হাট।

বহুদিন পর পর্দায় ফিরেছে যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের জুটি। গত বছরই নিজেদের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’ লঞ্চ করেছিলেন তারা।

যদিও ছবির প্রচারের মধ্যে আনন্দ প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ স্বীকার করেছেন, সেন্টিমেন্টালের ব্যস্ততার জেরে রোমান্স হারিয়ে গেছে তার জীবন থেকে।

ওই সাক্ষাৎকারে মজা করে অভিনেতা বলেছেন, কাজের চাপে সব রোমান্স হারিয়ে গেছে। এবার ভালো স্বামী হয়ে উঠতে হবে। নুসরাতের সব অভিযোগ মেটাতে হবে যশকে। এর থেকেই বোঝা যাচ্ছে, কাজের ব্যস্ততা থেকে কয়েকটা দিন ছুটি পেতেই সময়টা নুসরাতের সঙ্গে কাটাতে চান তিনি।

‘হুব্বা’ দেখে মোশাররফ করিমকে যে চিঠি লিখলেন ভাবনা

অবশেষে সশরীরে আদালতে হাজির হলেন নুসরাত

ছবির প্রচারে যশ-নুসরাত দুজনেই জানিয়েছেন, যেহেতু কমার্শিয়াল ছবির হাত ধরেই দুজনের উঠে আসা, তাই প্রযোজনা সংস্থার প্রথম ছবিও পুরোপুরি রেখেছেন বাণিজ্যিক ঘরানার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর