শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১১:৫০

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

 

গত বুধবার রাত ও বৃহস্পতিবার সারা দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। এর পর  ১৯ জানুয়ারি শুক্রবার সারা দিন রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। ১৯ জানুয়ারি শুক্রবার রাজধানীতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করেছে। তাতে মনে হয়েছে শীত মনে হয় বিদায় নিল।

তবে তাপমাত্রা কমে আজ শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনের (বার্তা) তথ্য অনুযায়ী, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে।

রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশেই শীতের অনুভূতি বাড়বে। এছাড়া রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর