শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৬:১৮

রাস্তার ফল খেয়ে অসুস্থ হওয়ার পর এখনো সেরে উঠেননি নায়িকা পরীমনির ছেলে পদ্ম। নিজেও শারীরিকভাবে সুস্থ নন। এবার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গেলেন তিনি।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পর কলকাতা গেছেন পরীমনি। নির্মাতা চয়নিকা চৌধুরী বুধবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গেল সপ্তাহে নানাবাড়ি বরিশাল থেকে ফেরার পথে রাস্তায় দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে ফেসবুকে জানিয়েছিলেন পরীমনি। গত ১১ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ নায়িকা।

পরীমনি ও পদ্মর বেশ কয়েকটি ছবি শেয়ার করে দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন চয়নিকা। পোস্টে তিনি লিখেছেন— ‘হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর ও পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।’।

চয়নিকা তার এই পোস্টে আরও লিখেছেন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।’

এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ ছবির পরিচালকও চয়নিকা চৌধুরী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর