শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভালোবাসা, বিদ্রূপ দুই-ই গ্রহণ করেন অদা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৫:৩৫

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অদা শর্মা। এখন ওটিটিতে আসছে অদা অভিনীত ওয়েব সিরিজ ‘সানফ্লাওয়ার টু’। সম্প্রতি এই সিরিজের প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে নানা কথা বলেছেন অদা।
শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে কথা ওঠে। এ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। তাঁর অনুসারীর সংখ্যা একেবারে কম নয়।


এ প্রসঙ্গে অদা বলেন, ‘এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সবাই এখন ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রামে সক্রিয়। বাস্তবে আমি যা যা করি, তা–ই সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিই।


সিনেমায় আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি, বাস্তবে একদমই সে রকম নই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে যেভাবে দেখেন, বাস্তবে আমি তেমনই।


এখানে আমার আলুথালু চুল, চোখের পাশে ডার্ক সার্কেল লুকানোর চেষ্টা করি না। আমার মনে হয়, ফেসবুক বা ইনস্টাগ্রামে যতটা সম্ভব নিজের আসল চেহারা প্রকাশ করা উচিত, তা না হলে আপনি কখনো ধরা পড়ে যাবেন।’


গত বছর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অদা। তাঁর আশা, নতুন সিরিজ দিয়ে ওটিটির দর্শকেরও ভালোবাসা কুড়াবেন। তিনি বলেন, ‘এত মানুষের এত ভালোবাসা আর সম্মান পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ যদি আপনাকে এত ভালোবাসে, তাহলে আপনাকে ঘৃণা করার অধিকারও তাদের আছে। আপনি যদি তাদের ভালোবাসার অধিকার দিয়ে থাকেন, তাহলে বিদ্রূপও মাথা পেতে নেওয়া উচিত।’

আলোচিত সিরিজ ‘সানফ্লাওয়ার’-এর দ্বিতীয় কিস্তির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি অদা। তাঁকে এই সিরিজে সুনীল গ্রোভারের বিপরীতে দেখা যাবে। এই সিরিজের প্রসঙ্গে অদার ভাষ্য, ‘“সানফ্লাওয়ার”-এ পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ।


আমাকে দর্শক এক নতুন চরিত্রে দেখবেন, এর জন্য আমার আর তর সইছে না। আমার চরিত্রটা একদমই ভিন্ন। “দ্য কেরালা স্টোরি” ছিল ড্রামা ধরনের সিনেমা, অন্যদিকে ‘কমান্ডো’ ফ্র্যাঞ্চাইজিতে আমি অ্যাকশন করেছি। তাই আমার মনে হয়েছে, এবার কমেডিতে নিজেকে পরখ করা যাক। এই শোতে আমি হিন্দি, তামিল, মারাঠি ও ইংরেজিতে কথা বলেছি। দর্শক এ সিজন দেখতে খুব মজা পাবেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর