শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পবিত্র রমজান উপলক্ষে মাছ-মাংস-ডিমও ট্রাকে করে কম মূল্যে বিক্রি করবে সরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৫:৫০

পবিত্র রমজান সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস, ডিমও ট্রাকে করে কম মূল্যে (ন্যায্যমূল্য) বিক্রি করবে সরকার। ভর্তুকি দিয়ে ব্যবস্থাটি চালু করা হবে। নতুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আবদুর রহমান বলেন, দরিদ্রতর মানুষ যেসব এলাকায় থাকে, সেসব জায়গায় সরকার এই সহায়তা দিতে চায়। ব্যবস্থাটি হবে এলাকাভিত্তিক। পবিত্র রমজন মাস শুরু হওয়ার আগে ব্যবস্থাটি চালু করা হবে।


ডিমের দাম ‘সিন্ডিকেট’ করে বাড়ানোর অভিযোগ আছে। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সিন্ডিকেট সম্পর্কে সবাই জানে। দেশবাসীও জানে। এদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। তাদের আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসা একটা ব্যবস্থা। আরেকটি ব্যবস্থা হলো, এ বিষয়ে সামাজিক প্রচারাভিযান তৈরি করা।

আবদুর রহমান আরও বলেন, যারা দৈনন্দিন জীবন-জীবিকা নিয়ে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি করে, মানুষকে কষ্ট দেয়, তাদের মানবিক চরিত্র আছে কি না, সেটিও ভাবতে হবে। বিষয়টি সামাজিক প্রচারাভিযানে এনে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি তো থাকবেই। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীল)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর