বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেখ হাসিনাকে অভিনন্দন স্কটিশ এমপির

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৩:১১

সফররত স্কটিশ সংসদ সদস্য ফয়সল চৌধুরী বাংলাদেশের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সেই দেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সঙ্গে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটিশ এমপি ও তার সরকারকে ধন্যবাদ জানান। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
 

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর