শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অ্যাকশন শুরু আজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১০:৫১

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, দ্রব্যমূল্য ইস্যুতে আজ থেকে মাঠে কার্যক্রম দেখা যাবে। অ্যাকশন শুরু হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ আশা প্রকাশ করেন।

 

ব্রিফিংয়ে মাহবুব হোসেন বলেন, বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে। মাছ-মাংসের দাম বেড়েছে। চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। এ বিষয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেন মঙ্গলবার থেকে কী হয়। এদিন থেকেই নিশ্চয়ই কার্যক্রম দেখতে পাবেন, আশা করছি।

এর আগে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আসন্ন পবিত্র রমজানে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। রোজার সময় যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, সেগুলোর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে, তাদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিব মাহবুব হোসেন বলেন, এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মুদ্রাস্ফীতি। পণ্যের দাম বেশি অথচ খাদ্যপণ্যের অভাব নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেছেন, কারসাজি যারা করে, তাদের দিকে দৃষ্টি দিতে হবে। রমজানে খাদ্যপণ্য আমদানি করে সীমিত কয়েকটি গ্রুপ। সব সময় তারাও এখানে একটা খেলা খেলতে চায়। সেই ক্ষেত্রে এখন থেকে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর