বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এই পুনর্নির্বাচন হচ্ছে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা: প্রধানমন্ত্রীকে সিসি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৬:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

 

অভিনন্দনবার্তায় জনগণের স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন মিশরের প্রেসিডেন্ট।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে আল সিসি বলেন, সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।

মিশরের প্রেসিডেন্ট আরও বলেন, এই উচ্চপদে আপনার পুনর্নির্বাচন হচ্ছে দেশের আরও অগ্রগতি অর্জনে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

আল সিসি বলেন, আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি যে, মিশর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এ ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে।

অভিনন্দন পুনর্ব্যক্ত করে আল সিসি বলেন, আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছাবার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন।

তিনি বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর