শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উড়োজাহাজে ভ্রমণ: রাধিকার পর হয়রানির শিকার আরেক অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৫:১৮

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পর এবার মুম্বাই বিমানবন্দরে মানসিক হয়রানির মুখে পড়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী সুরভি চাঁদনা।
একটি উড়োজাহাজ সংস্থার নাম উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, মুম্বাইয়ে নামার পর একটি গুরুত্বপূর্ণ লাগেজ এখনো বুঝে পাননি তিনি। লাগেজটি কোথায় আছে, তা–ও সুনির্দিষ্ট করে জানায়নি ওই সংস্থা।



১৪ জানুয়ারি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ‘নাগিন ৫’ খ্যাত অভিনেত্রী সুরভি। এক্সে সংশ্লিষ্ট সংস্থাটি সবচেয়ে বাজে এয়ারলাইনসের পুরস্কার পাবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমাদের পুরো দিন নষ্ট করেছে। এয়ারলাইনসের কর্মীরা রীতিমতো হয়রানি করেছে। আমি বলব, এই এয়ারলাইনসে ভ্রমণের আগে অন্তত ১০০ বার ভাবতে পারেন।’


বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি দ্রুত খতিয়ে দেখছে তারা।
রাধিকা আপ্তেও হয়রানির মুখে পড়েছেন মুম্বাই বিমানবন্দরে। সহযাত্রীদের সঙ্গে আটকে পড়েছিলেন তিনি। এ সময় পানীয় জল, শৌচাগার সুবিধাও পাননি বলে অভিযোগ অভিনেত্রীর। কোনো উড়োজাহাজ সংস্থার নাম উল্লেখ না করে আজ ইনস্টাগ্রামে নিজের তিক্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন রাধিকা।


এ ঘটনায় উড়োজাহাজ সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাধিকা আপ্তে। তিনি পোস্টের শেষে আরও বলেন, সবাই ভেতরে আটকে রয়েছেন। পানীয় জল বা শৌচাগার নেই। সেখানে কর্তব্যরত কর্মীরাও কিছু বলতে পারছিলেন না যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর