শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রির শঙ্কা, ব্যাহত জনজীবন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৫:৫৫

বড় অংশজুড়ে শীতের ঝড় ও বরফের বাতাস ছাড়াও ভারি তুষারপাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জনজীবন ব্যাহত হচ্ছে। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

 

মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ঝড়ের পর সপ্তাহান্তে তীব্র ঠাণ্ডা পড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে কিছু কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ফারেনহাইট (-৪৫ ডিগ্রি সেলসিয়াস) এর কাছাকাছি নেমে যেতে পারে।

বিবিসি বলছে, শনিবার লোয়া রাজ্যে তাপমাত্রা ছিল মাইনাস ১৪। রাজ্যটিতে প্রায় ১০ ইঞ্চি (২৫ দশমিক ৪ সেন্টিমিটার) তুষার জমে গেছে।

এই অবস্থায় সোমবার শুরু হতে যাওয়া ২০২৪ সালের নির্বাচনি কার্যক্রমের প্রচার স্থগিত করা হয়েছে।

আবহাওয়াবিদরা একে ‘জীবন-হুমকিপূর্ণ শীতের আবহাওয়া’ বলে অভিহিত করেছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে।

শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএয়োয়ার বলছে, আবহাওয়ার এ অবস্থার কারণে ১২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার বেশিরভাগ শিকাগো থেকে উড়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। ১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। যাদের মধ্যে মিশিগান এবং উইসকনসিন সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনডব্লিউএসের আবহাওয়াবিদ ব্রায়ান হার্লি বিবিসিকে বলেন, পূর্ব লোয়া, উত্তর ইলিনয় এবং দক্ষিণ উইসকনসিনসহ মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে ইতোমধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৬-১০ ইঞ্চি তুষার জমে গেছে।

অন্যদিকে ১২ জানুয়ারি শুক্রবার লোয়া ককসেসের আগে সপ্তাহান্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানসহ চারটি ব্যক্তিগত প্রচার অনুষ্ঠানের মধ্যে তিনটি বাতিল করা হয়েছে।

আর নিকি হ্যালি এবং রন ডিস্যান্টিসসহ অন্যান্য প্রার্থীরও রাজ্যের এমন আবহাওয়ার কারণে প্রচারের অনুষ্ঠানগুলো বাতিল করতে হয়েছে।

আবহাওয়া দপ্তর শনিবার এলাকাটিতে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। গ্রেট লেকের কাছে মিশিগানের ওপরের অংশে দুই ফুট তুষারপাত হতে পারে বলে জানিয়েছে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর