বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৬:৪৭

আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলার শুনানি শুরু হবে। ডিসেম্বরে তেল আবিবের বিরুদ্ধে মামলাটি করে সাউথ আফ্রিকা।

 

শুনানির বিষয়ে বুধবার ইসরাইলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, সাউথ আফ্রিকার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে আদালতে হাজির হবে তেল আবিব। এদিকে, শুনানি শুরু হওয়ার আগে, গাজা স্থায়ীভাবে দখল বা ফিলিস্তিনিদের বাস্ত্যুচুত করার কোনো পরিকল্পনা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সাউথ আফ্রিকার পক্ষ থেকে জমা দেওয়া ৮৪ পাতার অভিযোগে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যার যে কনভেশন, তা লঙ্ঘন করেছে। ইসরাইল ও দক্ষিণ আফ্রিকা দুটি দেশই জাতিসংঘের গণহত্যার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এতে জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজেতে বিরোধের নিষ্পত্তি পাওয়ার এখতিয়ার রয়েছে তাদের।

এদিকে বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বৈঠকে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান তিনি।

ইসরাইলি হামলায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর