শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিলেট-২ আসনে চার প্রার্থীর ভোট বর্জন

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৬:০৩

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নৌকার প্রতিদ্বন্দ্বী চার সংসদ সদস্য প্রার্থী। রোববার (০৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনকারীরা হলেন, গণফোরামের প্রার্থী বর্তমান সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।

মোকাব্বির খান বলেন, যেভাবে জোর করে আমার ও অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে, এর পরে নির্বাচনে থাকা যায় না। এটা প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।

ইয়াহইয়া চৌধুরী বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা তার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন। পুলিশ কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বরং লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি প্রত্যাহার করছি।

মুহিবুর রহমান বলেন, জাতীয় পার্টির এমপিকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।

ভোট অর্জনের সংবাদ সম্মেলনে চার প্রার্থী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর