শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঢাকার দুই কেন্দ্রের সামনে

ককটেল বিস্ফোরণে শিশু-পুলিশসহ আহত ৪

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৫:০৪

রাজধানীর পৃথক এলাকায় দুটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে এক শিশু, পুলিশ ও আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সায়দাবাদে সায়দাবাদ করাটিয়া সিএমএস মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রাফিক পুলিশের পরিদর্শক আনন্দ চন্দ্র ও মোহাম্মদ অন্তর (২২) নামের আনসারের এক সদস্য আহত হয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে হাজারীবাগের বটতলা এলাকার একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তানভীর আহমেদ নামের আট বছরে এক শিশু আহত হয়েছে। এই ঘটনায় আমির হোসেন (৬০) নামের আরেকজন আহত হন।

ঢামেকে আহত আমির হোসেন বলেন, হাজারীবাগ বটতলা পাশেই আনওয়ারুল উলুম মাদ্রাসায় ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাসায় ফিরছিলাম তিনি। সেখানে হঠাৎ ভবনের ওপর থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে মারে। এতে তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন।

ট্রাফিক পুলিশের ওয়ারি বিভাগের পুলিশ পরিদর্শক আনন্দ চন্দ্র রায় বলেন, তাঁরা যাত্রাবাড়ীতে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন। সেই সময় করাটিয়া স্কুলের সামনে হঠাৎ ওপর থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেলের অংশ পায়ের পাতায় লেগে আহত হন তিনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর