শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন মোদী

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১২:৩৭

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে বহনকারী বিমানটি দিল্লি ছেড়েছে। মোদীর এই তিনদিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের স্থানীয় সময় মঙ্গলবার সকালে দিল্লি থেকে থেকে মোদীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাকে স্বাগত জানাবেন।
তিন দিনের এই সফরে তিনি ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর সঙ্গে এই প্রথম বার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।
হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদী এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন তা সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা। তিনি জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তাও।
বৃহস্পতিবারের বৈঠকের পর আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে মোদীর নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন মোদীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে সফর শেষে মিশরে যাবেন মোদী। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তার আমন্ত্রণে এই প্রথম মোদী মিশরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিশরে থাকবেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর