শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হাটে আসছে গরু, জমজমাট বিক্রি খামারে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১২:১৯


নগরে এবার ১০টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। ইতোমধ্যে সাগরিকা, বিবিরহাট ও মইজ্জ্যারটেক পশুর হাটে আসতে শুরু করেছে গরু।


আগামী দুই-একদিনের মধ্যে জমে উঠবে এসব পশুর হাট। তবে নগরের খামারগুলোতে বেচাকেনা জমজমাট।

অনলাইন প্লাটফর্ম ও ফেসবুকেও সরব খামারিরা। এই সব খামারে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বাহারি নামে সব গরু-মহিষ নজর কাড়ছে সবার। পশুর হাটের ভিড় ও ঝুঁকি এড়াতে অনেক ক্রেতা আগাম গরু কিনছেন। শহরাঞ্চলে লালন পালনে অসুবিধা থাকায় বেশিরভাগ ক্রেতা খামারেই রেখে যাচ্ছেন।


খামারিরা বলছেন, কোরবানি ঈদে চট্টগ্রামবাসীর প্রথম পছন্দ ‘রেড চিটাগাং’ গরু । এই গরুকে চট্টগ্রামের বিশেষ জাতের লাল বিরিষও বলা হয়। আকারে ছোট হলেও গরুগুলো দেখতে সুন্দর এবং সতেজ। এসব গরুর অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো লাল বর্ণের। এছাড়া নেপালি গীর, দেশাল, শাহী ওয়াল, পাকড়া, ফ্রিজিয়ান, ইন্ডিয়ান গরু, ব্রাহমা অন্যান্য গরুর চাহিদা রয়েছে বাজারে।

দুই নম্বর গেইট এলাকার জেএমজি এগ্রোর স্বত্বাধিকারী আবিদ ইকবাল  বলেন, এবার বড় ছোট মিলিয়ে ৭০টির মতো গরু লালন পালন করা হয়েছে খামারে। ৪০টির মতো বিক্রি হয়ে গেছে। খামার থেকে গরু কিনতে কোনো ঝক্কি নেই। পুরো পরিবার এসে পছন্দমতো গরু কিনতে পারেন। দামও হাটের চেয়ে তুলনামূলক কম। এছাড়া লালন পালনে অসুবিধা থাকলে কোরবানির আগেরদিন পর্যন্ত খামারে গরু রাখতে পারবেন

এবার চট্টগ্রামে কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত এবং ক্ষতিকর ওষুধে মোটাতাজা করা প্রাণী বিক্রি বন্ধে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৭৩টি মেডিক্যাল টিম কাজ করবে। জেলার স্থায়ী এবং অস্থায়ী মিলে ২২২টি হাটে দায়িত্বে থাকবে এসব মেডিক্যাল টিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর