শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জন্মদিনে সালমান সম্পর্কে জানা–অজানা তথ্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫

আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তাঁর বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। প্রিয় তারকা সালমানের অজানা সব হাঁড়ির খবর জানার জন্য আগ্রহের শেষ নেই তাঁর অগণিত ভক্তের। জন্মদিনে সালমান-ভক্তদের জন্য তাঁর সম্পর্কে চমকপ্রদ অজানা কিছু তথ্য।

তুখোড় সাঁতারু
চাইলে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।


সালমানের কুসংস্কার
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তাঁরা।

 

নব্বইয়ের দশকের সাড়া জাগানো ‘বাজিগর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সালমানকে। কিন্তু নেতিবাচক চরিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। আব্বাস-মাস্তান পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিটিতে পরে অভিনয় করেন শাহরুখ খান। ছবিটিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শাহরুখ। তাঁকে বলিউডে শক্ত একটি আসন গাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ‘বাজিগর’।

 

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লন্ডন ড্রিমস’ ছবির শুটিংয়ের কাজে লন্ডনে থাকার সময় স্থানীয় খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলেন সালমানসহ ছবির দলের সব সদস্য। এ অবস্থায় সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সালমান। চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করেন খান সাহেব। তাঁর সবচেয়ে পছন্দের রেস্তরাঁ মুম্বাইয়ের চায়না গার্ডেন।

খালি পায়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমান

জুতার ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করলেও বাড়িতে খালি পায়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।

গাড়িপ্রেমিক সালমান

গাড়ি চলাতে খুবই পছন্দ করেন সালমান। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।

সালমান খান
সালমান খানফেসবুক থেকে
প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান

প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান ব্যবহার করেন সালমান। বিশেষ করে ফলের নির্যাস থেকে তৈরি সাবানই তাঁর বেশি পছন্দ। প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হরেক রকমের সাবান রয়েছে তাঁর স্নানঘরে।

নিয়মিত রক্তদান করেন সালমান

নানা ধরনের দাতব্য কাজে সালমানের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ তারকা সালমান। শুধু তা-ই নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি।

প্লেব্যাক গায়ক সালমান

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘বডিগার্ড’-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

প্রাচীন-প্রিয়

সালমানের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় এ প্রজন্মের কোনো তারকার নাম নেই। তাঁর সবচে পছন্দের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। আর পছন্দের অভিনেত্রীদের তালিকায় শীর্ষে আছে হেমা মালিনির নাম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর