বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৩২

ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুজন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। অপর দুজন ট্রাকের চালক ও হেলপার।


তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শ্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।


জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার সময় আরো একজন মারা যায়।


দুর্ঘটনায় ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর