বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নারায়ণগঞ্জে পার্কিংয়ে রাখা বাস আগুনে পোড়াল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:০২

নারায়ণগঞ্জে পার্কিংয়ে রাখা একটি বাস আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। ২৪ ডিসেম্বর রোববার গভীর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ  বলেন,  ২৪ ডিসেম্বর দিবাগত রাত সোয়া দুইটার দিকে সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগেই আগুনে বাসের আসন, জানালার কাচসহ সব পুড়ে গেছে।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম  বলেন, মহাসড়কের পাশে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর