বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভোটের নামে ভাগাভাগি রুখে দেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন তাঁরা ভোট চান, কিন্তু ভোটের নামে তামাশা ও লুটপাটের ভাগাভাগি চান না। মানুষের ভোট ও কাজের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ‘ভাগাভাগি’ রুখে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আজ শনিবার রাজধানীতে প্রচারাভিযান শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। বেলা ১১টায় পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত ‘একতরফা নির্বাচন বর্জন, রুখে দাঁড়ান, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ–আন্দোলন গড়ে তোলার’ আহ্বান জানান জোটের নেতারা। এ সময় প্রচারপত্র বিতরণ ও মানুষের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২৪  ডিসেম্বর রোববার বেলা ১১টায় পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে থেকে মতিঝিল এলাকায় প্রচারপত্র বিতরণ ও নির্বাচন বর্জনে প্রচারাভিযান করবে বাম গণতান্ত্রিক জোট।


দলের নেতারা বলেন, বিগত দুটি প্রহসনের ভোটে তথাকথিত নির্বাচিতরা টাকার পাহাড় গড়ে তুলেছেন, এলাকায় জমিদারতন্ত্র কায়েম করেছেন। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। এবারের ভোটের নামে তামাশা রুখে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্ক্সবাদী) মানস নন্দী, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নাসির উদ্দীন, সিপিবির জলি তালুকদার, সাজেদুল হক, জাহিদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর