শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হাসপাতালে নবজাতককে রেখে চলে গেলেন মানসিক ভারসাম্যহীন মা

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯

বিজয় দিবসের সকালে সড়কের পাশে প্রসব বেদনায় ছটফট করতে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন দুজন পথচারী। এরপর হাসপাতালে ওই নারীকে রেখে চলে যান তাঁরা। দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকটি যখন চিকিৎসকদের হাতে, তখন সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান ওই নারী। ১৬ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।


মায়ের অনুপস্থিতিতে চার দিন ধরে নবজাতকটিকে লালন-পালন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। পান করানো হচ্ছে অন্য এক মায়ের বুকের দুধ। বিজয় দিবসে নবজাতকের জন্ম হওয়ায় নাম রাখা হয়েছে মুক্তি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন  বলেন, প্রসবের ঘণ্টাখানেক পর মানসিক ভারসাম্যহীন ওই নারী সবার অগোচরে পালিয়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। বর্তমানে নবজাতকটি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। তার স্বাস্থ্য ভালো আছে।


ইউএনও কে এম রফিকুল ইসলাম  বলেন, আজ বুধবার শিশুটির দত্তকের বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী তুলনামূলক সচ্ছল কোনো ব্যক্তি, যিনি শিশুটিকে লালন-পালন করতে সক্ষম, তাঁর কাছে দত্তক দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর