শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাবার শেষকৃত্যে অংশ নিতে ইয়োকোর ৬৫৮ কিলোমিটার ছোটার গল্প

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১৯ জুন ২০২৩, ১৪:০৫

সিনেমায় ইয়োকো চরিত্রে দারুণ অভিনয় করেছেন ৪২ বছর বয়স্ক অভিনেত্রী রিঙ্গকো কিকুচি

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেল জাপানি সিনেমা ‘ইয়োকো’। উৎসবের শেষ দিনে ১৯ জুন বিজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন কুমাকিরি কাজুয়োশি। একজন নারীর নিজেকে আবিষ্কারের গল্পটি বিচারকদের মন ছুঁয়েছে।

 

সিনেমায় উঠে এসেছে ইয়োকো নামের এক তরুণীর গল্প, যে তার জীবনের সব স্বপ্ন ত্যাগ করে একাকী জীবন বেছে নেয়। একসময় পরিবার সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। ছোট একটি অ্যাপার্টমেন্টে নিজেকে বন্দী করে। সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া এই নারী ছোট রুম থেকেও তেমন একটা বের হয় না। এর মধ্যে হঠাৎ তার বাবার মৃত্যুর সংবাদ আসে। তারপর ২০ বছর পরে গ্রামের পথে পা বাড়ায় ইয়োকো।

 

 

বাবার শেষকৃত্যে অংশ নিতে ৬৫৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনাটা ইয়োকোর জীবনকে নতুন করে শেখায়। মুঠোফোন, অর্থ ছাড়া বাবার শেষকৃত্যে কি অংশ নিতে পারবে? সেটাই নতুন গল্পে মোড় নেয়। সিনেমায় ইয়োকো চরিত্রে দারুণ অভিনয় করেছেন ৪২ বছর বয়স্ক অভিনেত্রী রিঙ্গকো কিকুচি। তিনি সিনেমার জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন। এর আগে তিনি ‘ব্যাবেল’ সিনেমার জন্য সহ–অভিনেত্রী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

২৫তম সাংহাই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ৯ জুন। এবারের আয়োজনে জুরি পুরস্কার পায় স্পেনের সিনেমা ‘মুয়েরেস’। ‘অল ইয়ারস’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন চীনের পরিচালক লিউ জিয়াইন। চীনের ‘অল ইয়ারস’ ও ‘ডাস্ট টু ডাস্ট’ সিনেমাটিতে অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান হু জি ইন ও দা পেং ইন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর