শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রেনে আগুনে প্রাণহানি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭

ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়।

১৯ ডিসেম্বর ভোর পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে এক নারী, তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হন। জো বাইডেন প্রশাসন কি এই ধরনের অগ্নিসংযোগের শিকার মানুষদের বিষয়ে উদ্বিগ্ন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।


একই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন। তিনি বলেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হয়, তাহলে আরব বসন্তের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মন্তব্য কী?

জবাবে মিলার বলেন, তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে। এর বাইরে তাঁর আর কোনো মন্তব্য নেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর