বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ক্যানসার থেকে সেরে উঠেছেন ‘বিগ ব্যাং থিওরি’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০১

ফুসফুসের ক্যানসার থেকে সেরে উঠেছেন ‘বিগ ব্যাং থিওরি’ অভিনেত্রী কেট মাকুচি। গত শনিবার টিকটকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী ও কমেডিয়ান।


টিভি সিরিজ ‘বিগ ব্যাং থিওরি’ ও ‘দ্য লিটল আওয়ারস’–এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন কেট মাকুচি। ডিসেম্বরের শুরুতে তিনি জানান, তাঁর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে। এর পরপরই তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করা হয়েছে।
ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী জানান, তিনি এখন ক্যানসারমুক্ত হয়েছেন। তাঁর আপাতত কোনো চিকিৎসার প্রয়োজন নেই।



ক্যানসার থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বসিত কেট মাকুচি বলেন, ‘চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাই; তাঁরা দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার করেছেন। নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আমি খুবই আনন্দিত। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন ও শুভকামনা জানিয়েছে, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
এর আগে অস্ত্রোপচারের পর ৮ ডিসেম্বর আরেক ভিডিও বার্তায় কেট মাকুচি বলছেন, তিনি জীবনেও সিগারেট খাননি; তবু কীভাবে ফুসফুসে ক্যানসার দানা বাঁধল, বুঝে উঠতে পারছিলেন না। এ কারণে ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছিলেন তিনি।

প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়ায় চিকিৎসাও দ্রুত করা গেছে বলে মনে করেন কেট মাকুচি। তিনি বলছেন, ‘আমি এখন ভালো আছি।’
সিনেমায় অভিনয়ের পাশাপাশি কেট মাকুচি বেশ কয়েকটি অ্যানিমেটেড চরিত্রে কণ্ঠাভিনয়ও করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর