শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্ত্রীর স্বীকৃতি পেতে হবিগঞ্জে পাকিস্তানি নারী, করেছেন নির্যাতনের মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০

মাহা বাজোয়ার (৩৫) নামের পাকিস্তানি এক নারী স্ত্রীর স্বীকৃতি পেতে বাংলাদেশের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এসেছেন। সেই সঙ্গে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানায় মামলা করেছেন। এক মাস ধরে ওই নারী চুনারুঘাট উপজেলায় অবস্থান করছেন।

মামলায় অভিযুক্ত আসামি ও স্বামীর নাম উল্লেখ করা হয়েছে সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। তিনি চুনারুঘাট পৌরসভার উত্তর বড়াইল এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার উত্তর বড়াইল এলাকার শফিউল্লা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসেন মজুমদার প্রায় ১০ বছর আগে দুবাইয়ে প্রবাসী ছিলেন। সেখানে পাকিস্তানের নারী মাহা বাজোয়ারের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। পরে দুবাই থেকে দেশে ফিরে সাজ্জাদ আবার বিয়ে করে সংসার শুরু করেন।


মামলার এজাহারে মাহা বাজোয়ার দাবি করেন, তাঁর স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। পাকিস্তানের শরিয়াহ আইন অনুযায়ী ২০১৪ সালে ২ নভেম্বর পাকিস্তানের লাহোরে তাঁদের বিয়ে হয়। ২০১৮ সালের ২৩ আগস্ট বাংলাদেশের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর বড়াইল এলাকায় স্বামী সাজ্জাদের সঙ্গে তাঁর বাড়িতে আসেন। স্বামীর বাড়িতে প্রায় দুই মাস বসবাসের পর অক্টোবর মাসে দেশে ফিরে যান। দেশে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তাঁর স্বামী তাঁর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। তাই তিনি স্বামীর সন্ধান করতে ও স্ত্রীর স্বীকৃতি পেতে  ১৭ নভেম্বর বাংলাদেশে আসেন। স্বামীর বাড়িতে উঠতে চাইলে তাঁকে উঠতে দেওয়া হয়নি। বাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও তিনি আশ্রয় পাননি। পরে স্বামীর বড় ভাই স্বপন হোসেন মজুমদার তাঁর বাড়িতে আশ্রয় দেন।

স্বপন হোসেন মজুমদার বলেন, ‘আত্মীয়তার সূত্রে মাহাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। মাহার সঙ্গে ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে সাজ্জাদের বিয়ে হয়। সাজ্জাদ জানিয়েছে, তাদের বিয়ে ভেঙে গেছে। মানবিকতা দেখিয়ে তাকে আমরা আশ্রয় দিয়েছি।’


এ বিষয়ে মাহা বাজোয়ার  বলেন, তিনি এক মাস ধরে স্বামীর সন্ধানে বাংলাদেশে অবস্থান করছেন। এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্বামীর ভাবি তাঁকে সিলেটে চিকিৎসা করাতে নিয়ে যান। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে ১৩ ডিসেম্বর বুধবার চুনারুঘাটে ফিরে জানতে পারেন সাজ্জাদ তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করছেন। সেখানে গেলে ক্ষুব্ধ হয়ে সাজ্জাদ ও তাঁর স্বজনেরা তাঁকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতায় থানায় আসেন তিনি।

অভিযোগের বিষয়ে সাজ্জাদ হোসেন মজুমদার মুঠোফোনে বলেন, তিনি ওই নারীকে মারধর করেননি। তাঁর বাড়িতে আসার সময় ঘরের একটি টিনশেডে মাথা লেগে তাঁর কপালের কিছু অংশ কেটে যায়। ওই কাটা অংশ দেখিয়ে তিনি অভিযোগ করছেন, তাঁকে নির্যাতন করা হয়েছে। ওই নারীর সঙ্গে ২০১৮ সালে তাঁর বিয়ে ভেঙে যায়। তাঁর আবার বিয়ে করার খবর পেয়ে এখানে এসে সংসার ভাঙার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই নারী স্ত্রী হিসেবে স্বামীর স্বীকৃতি পেতে আদালতে আরও দুটি মামলার আরজি করেছেন। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর দাবি, তিনি ২০১৮ সালে ওই নারীকে তালাক দিয়েছেন। পুলিশ দুই পক্ষের তথ্য খতিয়ে দেখছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর