বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬

চট্টগ্রামে নগরের ইপিজেড এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইপিজেড এলাকার আয়েশার মার গলির দুটি ভবনের মাঝামাঝি স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম আবদুল্লাহ। সে নগরের সিমেন্ট ক্রসিং আলী শাহ মাজার এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি উপজেলায়। বাবা মাহমুদ হোসেন তালুকদার (৩৯) ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।


পুলিশ জানায়,১৩ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিহত কিশোরে বাবা মাহমুদ হোসেন তাঁর ছেলে হারানোর বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন। রাত থেকে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। পরে আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিস্তারিত তদন্তের পর জানানো যাবে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর