শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কাজলের পর অনন্যা হয়ে ফিরছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১৬:২৮

নারীকেন্দ্রিক গল্পের প্রতি সব সময়ই আলাদা আগ্রহ দেখান মেহজাবীন চৌধুরী। তাঁর কাছে এই গল্পের মধ্য দিয়ে সমাজে নারীদের সচেতন করা যায়। নারীদের হয়ে বার্তা দেওয়ার গল্পগুলো শুরু থেকেই টানে। যে কারণে বিরতি দিয়ে নাটকে ফিরেছেন অভিনেত্রী মেহজাবীন।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে, তাঁদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে, তাহলে পরিশ্রম সার্থক হবে।’

জাকারিয়া নেওয়াজের রচনায় মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির নাম ‘অনন্যা’। পরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’


নাটকে অনন্যা ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। নারীদের সংগ্রাম ও টিকে থাকার অনুপ্রেরণার গল্পটি দিয়ে শেষ হচ্ছে মেহজাবীনের বছর। তিনি জানান, এটাই তাঁর বছরের শেষ নাটক। সর্বশেষ ‘কাজলের দিনরাত্রি’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে দেখা গিয়েছিল মেহজাবীনকে। কাজল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
‘অনন্যা’ নাটকে তাঁর সহ–অভিনয়শিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটি ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর