শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দু-একদিনের মধ্যে আসন ভাগাভাগি: কাদের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে রাজনৈতিক প্রসঙ্গে। এ দেশকে নিয়ে আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে জোরদার বিষয়ে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে ১৪ দলও।


প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর