শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেই অধিনায়ক বাভুমা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদ রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া বাভুমা নেই টি–টোয়েন্টি সিরিজের দলেও। দুই সংস্করণেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করবেন মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম।

তবে ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে না থাকলেও টেস্ট অধিনায়কত্ব বাভুমাই করবেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।


ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিপক্ষে সাদা বল ক্রিকেটের দুই সিরিজে বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুজনই এ সময় টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন। বাভুমার টি–টোয়েন্টি দলে না থাকাটা আগে থেকেই অনুমেয়। এই সংস্করণে ছন্দহীনতার করণে আগেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকাটা কিছুটা হলেও বিস্ময়কর।


গত মাসে ভারতে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাভুমার নেতৃত্বে সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দল ভালো করলেও অধিনায়ক বাভুমার ব্যাটে ছিল রানখরা। ৮ ইনিংস ব্যাট করে মাত্র ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এক থেকে ছয়ের মধ্যে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বাভুমাই কোনো অর্ধশতক করতে পারেননি।

 

এমন ব্যাটিং–ব্যর্থতার বিশ্বকাপের পর ঠিক পরের সিরিজেই দলের বাইরে গেলেন বাভুমা। ডানহাতি এ ব্যাটসম্যান মাঠে ফিরবেন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে। তার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলবেন তিনি। টেস্টের জন্য প্রথম শ্রেণির ম্যাচ খেলতে বলা হয়েছে রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডিদেরও। কোয়েৎজি, ইয়ানসেন ও এনগিডি সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির পর দল ছেড়ে যাবেন।

টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২১ ডিসেম্বর।


ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টি–টোয়েন্টি দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর