বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রানা, হাফিজুল, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু। ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রংপুরে ঘটেছে।


শনিবার (২ ডিসেম্বর) রাতে নগরীর মুছিরমোড় বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


মারুফ হোসেন বলেন, নগরীর হাজিরহাট এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা। পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর