শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দিশা বাদ, তবে কি নয়নতারা!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৬

অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন দিশা পাটানি। নানা সময়ে তাঁর ঝলমলে ছবি নেট–দুনিয়া মাতিয়ে বেড়ায়। দিশার ইনস্টাগ্রামের পাতাজুড়ে ফিটনেস–সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি ভক্তদের অনুপ্রাণিত করে। তবে এবার নিজের কাজ নিয়ে আলোচনায় এই নায়িকা।


পেশাগত দিক থেকে গত কয়েক বছর মোটেও ভালো যায়নি দিশার। তবে ২০২৪ সাল তাঁর জন্য গুরুত্বপূর্ণ। আগামী বছর দিশা অভিনীত তিনটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। এই বলিউড নায়িকাকে দেখা যাবে ‘কলকি ২৮৯৮ এডি’, ‘যোদ্ধা’ ও ‘কঙ্গুয়া’ ছবিতে। দিশার ঝুলিতে ছিল রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘কর্ণ’ ছবিটিও। কিন্তু জোর গুঞ্জন, এই মেগা বাজেটের ছবি থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে দক্ষিণি এক নায়িকার নাম উঠে এসেছে।


মহাকাব্য ‘মহাভারত’-এর অত্যন্ত জনপ্রিয় ‘কর্ণ’-কে নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন ‘ভাগ মিলখা ভাগ’ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবিতে অভিনয় করার কথা ছিল দিশার। তিনি রাকেশের এই ছবিতে অভিনয়ের জন্য উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু এখন মন বদলেছে নির্মাতার।


রাকেশ এখন এমন এক নায়িকার সন্ধানে আছেন, যাঁর জনপ্রিয়তা দক্ষিণের পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলোতেও আছে। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। কিছুদিন আগে তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর প্রধান নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। এই ছবির পর নয়নতারার জনপ্রিয়তার ঢেউ দক্ষিণ ছাড়িয়ে সারা দুনিয়ার বুকে আছড়ে পড়েছে। শোনা যাচ্ছে, রাকেশ তাঁর বহুল আলোচিত কর্ণ ছবির শুটিং আগামী বছর জানুয়ারিতে শুরু করবেন।


এদিকে আরেক গুঞ্জন দীর্ঘদিন ধরে সিনেমাপাড়ায় উড়ে বেড়াচ্ছে—‘কর্ণ’ ছবির হাত ধরে দক্ষিণি তারকা সূর্যার বলিউডে অভিষেক হবে। দক্ষিণি এই মেগাস্টারকে ছবিতে মূল চরিত্রে দেখা যাবে বলে খবর। তবে এ ব্যাপারে এখনো কিছু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

দিশা পাটানি ২০১৫ সালে তেলেগু ছবি ‘লোফার’-এর মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন।


এই ছবির নায়ক ছিলেন রবি তেজা। দিশার বলিউডে অভিষেক হয়েছিল ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। ছবিটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিল। ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে দিশাকে শেষ পর্দায় দেখা গেছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর