শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫

এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—ইউরোপের বাল্টিক অঞ্চলের এ তিন দেশ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে। দেশ তিনটির সরকার জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোয় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন না।

বাল্টিক অঞ্চলের তিন দেশ মঙ্গলবার (২৮ নভেম্বর)একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ও শুক্রবার (১ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে বৈধতা দেওয়ার ঝুঁকি নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বৈঠকে সশরীর রুশ পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়া মস্কোকে আরেকটি প্রচারের সুযোগ এনে দেবে।’

শুধু বাল্টিক অঞ্চলের তিন দেশ নয়, বৈঠক বর্জন করেছে ইউক্রেনও। মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ওএসসিইর মন্ত্রীপর্যায়ের এবারের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে মস্কোর আগ্রাসন শুরুর পর এবারই প্রথম কোনো ইউরোপীয় সংগঠনের বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ প্রতিনিধিদল উপস্থিত থাকছে। এটা চলমান সংকটকে আরও ঘনীভূত করবে।

 

এ বিষয়ে ওলেহ নিকোলেঙ্কো বলেন, ওএসসিইর নীতি ভেঙেছে রাশিয়া। সংগঠনের প্রতিনিধি তিন ইউক্রেনীয়কে ৫০০ দিন জোর করে কারাগারে রেখেছে। এরপরও সংগঠনের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওএসসিই। এর প্রতিবাদে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

ইউক্রেন ও বাল্টিক অঞ্চলের তিন দেশের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর