বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অবরোধ শুরুর আগের ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৩, ১২:৩৯

বিএনপিসহ কয়েকটি দলের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। অবরোধের দিন সকাল পর্যন্ত ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, ১১ নভেম্বর শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ৯টি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে রাজধানীতে সাতটি, গাজীপুরে একটি, বরিশাল বিভাগে একটি আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আটটি বাস, একটি পিকআপ পুড়েছে।

এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন সদস্য কাজ করেছেন।

২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে।

রোববার সকাল থেকে শুরু হয়েছে তাদের চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর