শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দুর্ঘটনা কমাতে মহাসড়কে একমুখী যান চলাচলের সুপারিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মহাসড়কের বাঁক সোজা করা, নসিমন-করিমন বন্ধ এবং একমুখী যান চলাচলের যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম ও মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

এ বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহির আলোকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহ কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মহাসড়কের বাঁক সোজা করা, নসিমন-করিমন চলাচল বন্ধ করা এবং একমুখী যান চলাচলের যথাযথ ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

এ ছাড়া র‌্যাপিড পাস ও মেট্রো পাসে নগদ বা বিকাশের মাধ্যমে সহজে রিচার্জের ব্যবস্থা করা এবং মেট্রোরেল স্টেশনের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সেতু বিভাগের যুগ্ম সচিব, বিআরটিএ ও বিআরটিসির দুই চেয়ারম্যান, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের দুই প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর