শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজধানীতে পরিবহন শ্রমিকদের অবরোধবিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৩, ১৫:২৭

বিএনপি-জামায়াত এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে মিছিল মিছিল করেন তারা।


মিছিলটি মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে নাবিস্কো ঘুরে আবার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এসে শেষ হয়।

এ সময় তাদের অবরোধ মানি না, মানব না, বিএনপি-জামায়াতের কালো হাত ভেঙে দাওসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা দৈনিক ভিত্তিতে আয় করা শ্রমিক। গাড়ি চালালে বেতন পাই, না চালালে পাই না। আমরা গাড়ি চালাতে চাই, আমরা হরতাল-অবরোধ মানি না।

বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, গণপরিবহন খাতটি একটি সেবামূলক খাত। অবরোধে সমস্ত যানবাহন চলে, অফিস-আদালত চলে, মিল-ফ্যাক্টরি চলে, শুধু গণপরিবহন কেন আটকা? জায়গায় জায়গায় বাসে আগুন দেন, শ্রমিকদের হত্যা করে, শ্রমিকদের নির্যাতন করেন? আমরা এই হরতাল অবরোধ মানি না।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর