শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩, ১৬:০২

লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার(৫ নভেম্বর) সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে কাগজের ব্যালটে।


লক্ষ্মীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।


১১৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।
চারজন প্রার্থী মধ্যে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীক, জাতীয় পার্টি রাকিব হোসেন লাঙল প্রতীক, জাকের পার্টির শামছুল করিম খোকন গোলাপ ফুল প্রতীক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছে। বিএনপি এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না। এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


এদিকে নির্বাচন শুরুর আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী সামছুল করিম খোকন। ভোট নিয়ে পৃথকভাবে এ দুই প্রার্থী এমন শঙ্কার কথা জানিয়েছেন।


তাদের দাবি, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্রে প্রভাব বিস্তার করে তাদের এজেন্ট এবং ভোটারদের বাঁধাগ্রস্ত করতে পারে।


অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কোনো কাজ আমি করি না।


লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের
বিষয়ে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে রিটানিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠ ভাবে ভোট গ্রহন স্পূর্ণ করতে পারবো। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।


তিনি আরো বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। টহলে রয়েছে ৭ ব্যাটালিয়ান র্যাব ও ৬ ব্যাটালিয়ান বিজিবি। ১৫ স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেট টিম মাঠে রয়েছে। নির্বাচনের জন্য ৯৫০ জন পুলিশ সদস্য ও ১৪৫০ জন আনসার সদস্য নিয়োজিত আছে।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর