শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেড়ঘণ্টার অফিসযাত্রা এখন ১০ মিনিটে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩, ১১:৪৩

রাজধানীর শেওড়াপাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ফজল কবীর। পুরান ঢাকার টিকাটুলির এ বাসিন্দা প্রতিদিন সেখানে অফিস করতে যান যানজট ঠেলে।

তার রোজকার এ ভোগান্তির অবসান ঘটেছে রোববার (৫ নভেম্বর)। দেড়ঘণ্টার যাত্রায় এদিন তার লেগেছে মাত্র ১০ মিনিট।

তিনি সকাল ৮টা ৩২ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন।  ফজল কবীর বলেন, ‘আগে অফিস যেতে সময় লাগতো দেড়ঘণ্টা, এখন মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাচ্ছি। ’

ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘রিকশা আর বাস মিলিয়ে ৬০ টাকা লাগতো। এখন বাসা থেকে এক কিলোমিটার হেঁটে এসে মেট্রোরেলে উঠলাম। ভাড়া লেগেছে ৫০ টাকা। ’

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছিল। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশে চলাচল  শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন হয়। আর রোববার (৫ নভেম্বর) শুরু হলো সর্বসাধারণের চলাচল।

চলাচল শুরুর প্রথম দিনে ফার্মগেট, আগারগাঁও ও মিরপুর থেকে যে ট্রেনগুলো মতিঝিলে গিয়েছে, সেসব ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে মতিঝিল অফিসপাড়ার কর্মীদের বেশিরভাগ এদিন যাতায়াত করেছেন মেট্রোরেলেই।

গত কয়েক বছরে ঢাকা প্রসারিত হয়েছে দুইদিকেই। দূরত্ব বেড়েছে, সেইসঙ্গে বেড়েছে যানজট। এক গবেষণায় দেখা গেছে, ঢাকার একজন যাত্রী দুই ঘণ্টার মধ্যে ৪৬ মিনিট যানজটে সময় পার করেন। তাই মেট্রোযাত্রা যেন স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মধ্যে। বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াতকারীদের মধ্যে।

কাজের জন্যই মেট্রোরেলে ভ্রমণ করছেন এমন যাত্রী ছাড়াও দেখা গেল শুধু দেখা ও অভিজ্ঞতা নিতে আসা যাত্রীকেও। এমনই একজন টিকাটুলির মো. সিদ্দিকুজ্জামান। তার সঙ্গে আরও একজন এসেছেন।

ফার্মগেট স্টেশনে সিদ্দিকুজ্জামান জানান, তারা দুইজন পুরান ঢাকা থেকে শুধু ঘুরতে এসেছেন মেট্রোরেলে।

এদিকে ঢাকায়  রোববার শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল সীমিত থাকায়ও বাড়তি চাপ দেখা গেছে মেট্রোরেলে।

 

মতিঝিল-উত্তরা রুটে চলবে ৪ ঘণ্টা

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের সময় নিয়ে একটু আক্ষেপ করেছেন অনেক যাত্রী। চলাচল বন্ধ হওয়ার সময়টা আরেকটু বাড়ানোর কথা জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে।

আর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। ধীরে ধীরে মতিঝিল-উত্তরা রুটেও সময় বাড়ানো হবে।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল নির্মাণের প্রকল্প সরকার ২০১২ সালে হাতে নেয়। এমআরটি লাইন-৬ শীর্ষক এ প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা এবং সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

প্রকল্পের মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর