বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩, ১৬:০৭

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ধাওয়ায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন এক ব্যক্তি।

রোবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রশিদ (৪০)।
রোববার (২৯ অক্টোবর) দুপুরের দিকে মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় রশিদসহ আরো ৪-৫ জন পরিস্থান নামে একটি বাসে আগুন দেয়। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় রশিদ পাশের একটি নির্মাণাধীন ভবনে ছয় তলায় উঠে যায়। সেখান থেকে পাশে একটি ভবনের লাফিয়ে পড়ার চেষ্টা করলে দুই ভবনের মাঝ দিয়ে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ওসি আরও বলেন, রশিদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে গেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মৃতদেহ ময়না দন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর