বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দুর্গাপূজায় নিরাপত্তা দেবে ২ লাখের বেশি আনসার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১৪:৫৬

শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তা দিতে সারা দেশে আনসার ও ভিডিপির ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ।

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুরে শ্রী রাধা গোবিন্দ্র সর্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তিনি এসময় বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। এসব মণ্ডপের প্রতিটিতে কমপক্ষে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়ন আছে। এর মধ্যে প্রতিটি মণ্ডপে ২ জন নারী সদস্যকে বাধ্যতামূলক রাখা হয়েছে। সারাদেশে দুর্গা উৎসবকে নিরাপত্তার বলয়ে রাখতে ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে। তারা প্রথম নিরাপত্তাকর্মী হিসেবে নিরাপত্তা দিবেন। এরপরে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ভূমিকা রাখবে। ’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট নীরব বিশ্বাস, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, রাধা গোবিন্দ্র মন্দিরের সভাপতি নন্দ দুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবুল দাস। পরে পরিচালক আরও কয়েকটি মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে কুশন বিনিময় করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর