শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শাকিব নন, বড় পর্দায় ইধিকার প্রথম নায়ক কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৪:২৯

ইধিকা পাল। —ফাইল চিত্র।

শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা পর বাংলা সিরিয়ালের আরও এক অভিনেত্রী শুরু করেছেন বড় পর্দার যাত্রা। ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় জীবনের হাতেখড়ি হয় ইধিকা পালের। প্রথম সিরিয়ালে মুখ্যচরিত্রে দেখা গেলেও দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাঁকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শক। তার পরেই অভিনেত্রী পাড়ি দেন বাংলাদেশে। অভিনেতা শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় করার কথা ইতিমধ্যেই জানেন সকলে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, এটা তাঁর প্রথম ছবি নয়। কলকাতায় ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন ইধিকা।


শোনা যাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতেই তাঁর প্রথম অভিনয়। বড় পর্দায় তাঁর প্রথম নায়কও নাকি সোহম। যদি এই ছবির কথা এখনও প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনও কথা বলতে রাজি নন। ইধিকা আপাতত মন দিয়েছেন তাঁর বাংলাদেশের ছবিতে। বাংলাদেশের অন্যতম চর্চিত নায়ক শাকিব। তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’-কে কেন্দ্র করে চলছিল অনেক আলোচনা।
প্রথমে নাকি এই ছবিতে শাকিবের নায়িকা হিসাবে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর। কিন্তু ছবি থেকে বাদ পড়েন নায়িকা। এই ঘটনা নিয়েও চলেছে বিস্তর জল্পনা। শাকিব এবং বুবলীর ব্যক্তিগত সমস্যার কারণেই কি হাতছাড়া হয়ে গেল বুবলীর কাজ? তবে নায়ক সাফ জানিয়েছেন, কোনও ব্যক্তিগত সমস্যা নয়, চরিত্রের প্রয়োজনেই বাদ দেওয়া হয় বুবলীকে। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নতুন লুকের প্রশংসা করেছেন দর্শক।

এই ছবি তৈরির আগে নায়ক বলেছিলেন, “বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আমাদের আর কখনও অফস্ক্রিন এবং অনস্ক্রিন কখনও দেখা যাবে না।” যদিও বুবলী তাঁদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে রাজি। কিছু দিন আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি। সে যে ভাবে চেয়েছে, তেমন ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কাজ করে, না করে, চাকরি ছেড়ে ১০০ শতাংশ সংসার করে— যখন যা চেয়েছে, শান্তি বজায় রাখতে তাই করার চেষ্টা করেছি।”
এক দিকে বুবলী যখন শাকিবের সঙ্গে আবারও সংসার করার জন্য আগ্রহী, তখন শাকিব ব্যস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে। শোনা যাচ্ছে, আগামী দিনে দর্শনা বণিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। তবে এই নতুন ছবিতে শাকিব-ইধিকা জুটি দর্শকের কতটা পছন্দ হয়? ফলের অপেক্ষাতেই শাকিবের পুরো টিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর