শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রোহিঙ্গা প্রত্যাবাস‌নে ইউএনএইচসিআরের সহ‌যো‌গিতা চাইলেন ড. মোমেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩, ১৪:১২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

মঙ্গলবার (১৭ অ‌ক্টোবর)ব্যাংক‌কে রো‌হিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এ সাক্ষাৎ হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মো‌মেন রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। তি‌নি রোহিঙ্গাদের প্রত্যাবাস‌নে ইউএনএইচসিআরের সহ‌যো‌গিতা চান।

ইউএনএইচসিআরের হাইকমিশনার রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন। তি‌নি প্রত্যাবাস‌নের লক্ষ্য অর্জনে সংস্থা‌টির পক্ষ থে‌কে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো যারা কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে। এরমধ্যে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে নানা উদ্যোগের কথা বলা হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়অ হয়নি। ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এ কারণে খুব শিগগির এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর